আপনি কি বিকাশ, নগদ, রকেট বা উপায় এজেন্ট? দৈনিক লেনদেন, কমিশন আর বাকির হিসাব খাতায় মেলাতে আর রাত জাগতে হবে না — এজেন্ট হিসাব সফটওয়্যারে প্রতিটা লেনদেন না তুলেও সব হিসাব অটোমেটিক।
খাতা-কলমের সব ঝামেলা বাদ — এজেন্ট ব্যবসার হিসাব সফটওয়্যারে যা দরকার, সব এক জায়গায়।
বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ, হাতের ক্যাশ, ব্যাংক আর পার্সোনাল অ্যাকাউন্ট — যেগুলো চালান শুধু সেগুলোই, প্রতিটার ব্যালেন্স আলাদা।
রিচার্জের ব্যালেন্স আর মিনিট/এমবি কার্ডের স্টক — এজেন্ট লেনদেনের পাশাপাশি এই হিসাবও একই অ্যাপে।
কার কাছে কত পাওনা, কে কত অগ্রিম দিল, কবে আদায় হলো — কাস্টমারভিত্তিক তালিকা, নাম-নম্বরসহ।
কমিশন আলাদা করে লিখতে হয় না — দিনের ওয়ালেট মুভমেন্ট থেকে অ্যাপ নিজেই বের করে, ওয়ালেটভিত্তিক আলাদা করে দেখায়।
প্রতিটা লেনদেন তুলতে হয় না। ওপেনিং একবার দিন, শুধু ব্যতিক্রম লিখুন — দিন শেষে কোন ওয়ালেটে কত থাকার কথা, অ্যাপ মিলিয়ে দেখায়।
দিনের সারসংক্ষেপ থেকে মাসের পুরো চিত্র — লেনদেন, কমিশন, বাকি, খরচ — এক নজরে, যেকোনো দিনের হিসাব পেছনে গিয়ে দেখা যায়। যেকোনো তারিখের লেনদেনের রিপোর্ট PDF বানিয়ে মালিক বা ডিস্ট্রিবিউটরকে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়।
কমিশন থেকে খরচ আর মালিকের চালান বাদ দিয়ে আসল লাভ কত — অনুমানে না, হিসাবে দেখুন।
বাকি বা আদায়ের পর কাস্টমারের ফোনে সরাসরি SMS — মনে করিয়ে দেওয়া আর রেকর্ড রাখা, দুটোই এক ট্যাপে।
হিসাব নিরাপদে ক্লাউডে জমা থাকে — ফোন হারালে বা বদলালেও এক লগইনেই সব হিসাব ফিরে পাবেন।
প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন — কোনো ঝামেলা নেই।
বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ, ব্যাংক — যে যে ওয়ালেটে ব্যবসা করেন, সেগুলো বেছে নিয়ে শুরুর ব্যালেন্স একবার লিখুন।
প্রতিটা লেনদেন তুলতে হয় না — বাকি, অগ্রিম, খরচ, মালিকের চালান লিখুন। দিন শেষে ব্যালেন্স, কমিশন আর লাভ অ্যাপ নিজেই মিলিয়ে দেবে।
এজেন্ট ব্যবসায় ক্ষতি কেন হয় আর দিন শেষে হিসাব কীভাবে মেলান — ১ মিনিটে; আর অ্যাপের পুরো টিউটোরিয়াল, শুরু থেকে শেষ পর্যন্ত, বাংলায়।
📱 ৬০ সেকেন্ডের Short দেখুন — এজেন্ট ভাই, ব্যবসার বড় ক্ষতির আগে সাবধান!
বাজারে অনেক হিসাব সফটওয়্যার আছে, কিন্তু বেশিরভাগই দোকানের জন্য বানানো — টাকা আসে, মাল যায়। এজেন্ট ব্যবসা অন্যরকম: টাকা হাতের ক্যাশ থেকে বিকাশে যায়, বিকাশ থেকে নগদে, আর আপনার আয় সেই ঘোরাফেরার মাঝে জমে থাকা সামান্য কমিশন। এজেন্ট হিসাব সফটওয়্যার বানানো হয়েছে শুধু এই ব্যবসাটার জন্য।
তাই এখানে প্রতিটা ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি তুলতে হয় না। সকালে ওপেনিং ব্যালেন্স একবার, এরপর শুধু ব্যতিক্রম — কাউকে বাকি দিলেন, খরচ করলেন, মালিক টাকা নিলেন বা দিলেন। দিন শেষে বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ আর ক্যাশে কত থাকার কথা, আর আজকের কমিশন কত — সফটওয়্যার নিজেই বের করে দেয়।
ইংরেজি বা বাংলিশে অনেকে খোঁজেন bKash agent hisab software, bikash bebosar software, bikash bebosar hisab, agent hisab app কিংবা bKash agent app er hisab rakhar app — এজেন্ট হিসাব ঠিক সেটাই। অফিসিয়াল bKash Agent app, Nagad বা Rocket app দিয়ে আপনি লেনদেন করবেন আগের মতোই; তার পাশাপাশি এজেন্ট হিসাব ব্যবহার করবেন দিনের হিসাব, কমিশন আর বাকি মেলানোর জন্য। bKash, Nagad, Rocket, Upay — সব এজেন্টের জন্য একই অ্যাপ।
সফটওয়্যার বাছাইয়ের আগে কী কী দেখবেন, খাতা-Excel-অ্যাপের তুলনা আর একদিনের হিসাবের বাস্তব উদাহরণ — সব আছে আমাদের গাইডে: বিকাশ এজেন্ট হিসাব সফটওয়্যার বাছাই করবেন কীভাবে।
ওয়ালেট অনুযায়ী দৈনিক হিসাবের নিয়ম আলাদা করে লেখা আছে: বিকাশ এজেন্ট হিসাব, নগদ এজেন্ট হিসাব, রকেট এজেন্ট হিসাব, উপায় এজেন্ট হিসাব — আর সব ওয়ালেট একসাথে, ৫ ধাপে: মোবাইল ব্যাংকিং ব্যবসার হিসাব রাখার পদ্ধতি।
সব প্যাকেজে সব প্রিমিয়াম ফিচার — শুধু মেয়াদ বেছে নিন। যত বেশি মেয়াদ, তত বেশি সাশ্রয়।
পেমেন্ট করা যাবে বিকাশ, নগদ, রকেট, কার্ডসহ যেকোনো মাধ্যমে — নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।
কাস্টমারকে বাকির তাগাদা SMS পাঠাতে SMS কিনুন — কোনো মেয়াদ নেই, যতদিন খুশি ব্যবহার করুন।
প্রিমিয়াম কিনলে সাথে ১০টা SMS ফ্রি। পেমেন্ট বিকাশ, নগদ, রকেট, কার্ডসহ যেকোনো মাধ্যমে।
হ্যাঁ। bikash bebosar software, bikash bebosar hisab, bkash agent hisab app, agent hisab app — যেভাবেই লিখুন, এজেন্ট হিসাব (Agent Hisab) সেই অ্যাপ: বিকাশ, নগদ, রকেট, উপায় এজেন্ট ব্যবসার দৈনিক হিসাব, কমিশন আর বাকি এক জায়গায়, সম্পূর্ণ বাংলায়। Google Play-তে “এজেন্ট হিসাব” লিখে সার্চ করলেই পাবেন।
ডাউনলোড করলেই ৩ দিনের ফ্রি ট্রায়াল পাবেন — সব প্রিমিয়াম ফিচারসহ। ট্রায়াল শেষে পছন্দমতো প্যাকেজ নিয়ে ব্যবহার চালিয়ে যেতে পারবেন। আপনার আগের সব হিসাব অক্ষত থাকবে।
সব চলে। বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ, হাতের ক্যাশ, ব্যাংক — যে যে ওয়ালেটে ব্যবসা করেন শুধু সেগুলো চালু করে নেবেন। প্রতিটার ব্যালেন্স আলাদা, কমিশনও ওয়ালেটভিত্তিক আলাদা দেখায়। মোবাইল রিচার্জ আর মিনিট কার্ডের স্টকও একই অ্যাপে।
অফিসিয়াল bKash Agent app দিয়ে ক্যাশ ইন, ক্যাশ আউট বা সেন্ড মানি করবেন আগের মতোই — ওটা লেনদেনের অ্যাপ, হিসাবের না। এজেন্ট হিসাব ব্যবহার করবেন হিসাব রাখার জন্য: সকালে প্রতিটা ওয়ালেটের ওপেনিং ব্যালেন্স একবার লিখুন, দিনে শুধু ব্যতিক্রম (বাকি, খরচ, মালিকের টাকা) তুলুন, রাতে bKash Agent app-এর ব্যালেন্স মিলিয়ে দিন — কমিশন আর গরমিল অ্যাপ নিজেই দেখিয়ে দেবে। Nagad, Rocket, Upay এজেন্টদের জন্যও একইভাবে চলে।
না। যেদিন শুরু করবেন সেদিন সকালে প্রতিটা ওয়ালেট আর ক্যাশের ব্যালেন্স একবার ওপেনিং হিসেবে লিখুন, আর কার কাছে কত বাকি আছে কাস্টমারের নামে তুলে দিন। সেদিন থেকেই হিসাব চলবে — পুরনো খাতা তোলার দরকার নেই।
হ্যাঁ, ১০০% নিরাপদ। আপনার হিসাব শুধু আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন করেই দেখা যায়, আর সব ডেটা এনক্রিপ্টেড অবস্থায় ক্লাউডে সংরক্ষিত থাকে। আমরা কখনো আপনার তথ্য কারো সাথে শেয়ার করি না।
না। আপনার সব হিসাব ক্লাউডে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ থাকে। নতুন ফোনে একই মোবাইল নম্বর দিয়ে লগইন করলেই সব হিসাব আগের মতো ফিরে পাবেন।
এই ওয়েবসাইট থেকেই নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট বা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে প্রিমিয়াম চালু হয়ে যাবে।
যেকোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন — আমরা দ্রুত উত্তর দিই। নিচের যোগাযোগ অংশে হোয়াটসঅ্যাপ বাটন পাবেন।
অ্যাপ নিয়ে প্রশ্ন, পেমেন্ট সংক্রান্ত সাহায্য বা যেকোনো পরামর্শ — সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।